প্রান্তির স্বপ্নগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ-২০০৯’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন প্রান্তির প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘প্রান্তির স্বপ্নগুলো’। এতে গান রয়েছে ১০টি। সুর ও সংগীত করেছেন ফকির সাহাবউদ্দিন ও সুমন কল্যাণ। কথা লিখেছেন মিলন খান, রবিউল ইসলাম জীবন প্রমুখ।প্রান্তি বলেন, ‘এটা আমার প্রথম একক অ্যালবাম। তাই এই অ্যালবামটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। তাই অ্যালবামটির নাম রাখা হয়েছে প্রান্তির স্বপ্নগুলো। আমি চেষ্টা করেছি, সুন্দরভাবে গানগুলো গাইতে।’ প্রান্তি আরও বলে, ‘আমি ছোট, তাই ছোটদের গানই বেশি রাখা হয়েছে আমার অ্যালবামে। তবে গানগুলো সবারই পছন্দ হবে।’‘প্রান্তির স্বপ্নগুলো’ অ্যালবামের গানগুলো হচ্ছে ‘ঘুড়ি’, ‘মনেতে মন’, ‘স্বপ্নগুলো’, ‘ঘাস ফড়িং’, ‘মিষ্টি মেয়ে’, ‘আমপাতা’, ‘রঙিলা’, ‘চাঁদ মামা’, ‘ময়ূরপঙ্খি’ ও ‘বাংলাদেশ’।প্রান্তি ক্যামব্রিয়ান স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। হুমায়ূন আহমেদের ‘ঘেঁটুপুত্র কমলা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।‘প্রান্তির স্বপ্নগুলো’ অ্যালবামটি বাজারে এনেছে গানচিল।