প্রামাণ্যচিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ঢাকা আর্ট সেন্টার আজ মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধর প্রামাণ্যচিত্র উৎসব’-এর আয়োজন করেছে। এই প্রামাণ্যচিত্র উৎসবের মধ্য দিয়ে ঢাকা আর্ট সেন্টারের নিয়মিত চলচ্চিত্র কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সন্ধ্যা ছয়টায় ঢাকা আর্ট সেন্টারে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে সম্মানিত অতিথি থাকবেন ম. হামিদ, আক্কু চৌধুরী, মোরশেদুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে মুশতাক আহমেদ পরিচালিত ডাই মিলিয়ন ’৭১ এবং সাইফুল ওয়াদুদ পরিচালিত অপরাজেয় বাংলা চলচ্চিত্র দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে