প্রার্থিতা প্রত্যাহার করলেন হারম্যান কেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হারম্যান কেইন তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। কেইন তাঁর নিজ জন্ম শহর আটলান্টায় এ ঘোষণা দেন। রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে হারম্যান কেইনের বিরুদ্ধে যৌন হয়রানি ও বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা অভিযোগ আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি চাপের মুখে ছিলেন। এ প্রসঙ্গে কেইন উল্লেখ করেন, এ বিষয়টি তাঁর পরিবারের দারুণ ক্ষতি করেছে। তিনি বলেন, ‘আমি শান্তিতে আছি।’২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী মাসে যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে শুরু হবে রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া।