প্রায় সব অনুষ্ঠানে আমাকে বউ সাজতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে, বিয়ের প্রস্তুতি, বিয়ে-পরবর্তী এবং বিয়েসংক্রান্ত আনুষঙ্গিক নানা কিছু নিয়ে অনুষ্ঠান ‘ব্রাইডাল শো’। আজ আরটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম। উপস্থাপনা করেছেন শারমিন লাকী। কথা হলো তাঁর সঙ্গে।‘ব্রাইডাল শো’ নিয়ে কিছু বলুন।বর-কনে দেখা থেকে শুরু করে বাগদান, বিয়ের প্রস্তুতি, বিয়ের কেনাকাটা, কোথায় কী পাওয়া যায়, গায়েহলুদ ও কেনাকাটা, বিয়ের সাজ, পোশাক, গহনা, মেকআপ, আলোকচিত্র ও ভিডিও ধারণ, বিয়ের আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ, বিয়ের দেনমোহর, সাক্ষী ও উকিল, নিবন্ধন, বিয়ের অনুষ্ঠান আয়োজনের স্থান, গাড়ি ও বাসরঘর সাজানো, দেশীয় বিয়ের বিভিন্ন রীতি, তারকাদের বিয়ে, সনাতন বিয়ের কথা, বিভিন্ন দেশের বিয়ে থাকছে অনুষ্ঠানে।বিয়ে নিয়ে অনুষ্ঠান, আপনি উপস্থাপক। কেমন লাগছে?অন্য যেকোনো অনুষ্ঠানে নিজের পছন্দমতো পোশাক ও সাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। ব্রাইডাল শোতে কিন্তু তার উপায় নেই। প্রায় সব অনুষ্ঠানেই আমাকে বউ সাজতে হয়। কিছু অনুষ্ঠানের জন্য পার্টি সাজ নিতে হয়। আসলে অনুষ্ঠানের সেট থেকে শুরু করে সবকিছুতেই বিয়ের আবহ থাকে।অনুষ্ঠানটির জন্য কেমন সাড়া পাচ্ছেন?ব্রাইডাল শোর প্রচার শুরু হয়েছে প্রায় বছর খানেক হলো। যাঁরা বিয়ে নিয়ে ভাবছেন কিংবা বিয়ের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের কাছে ব্রাইডাল শোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিয়ের বা এ ধরনের অনুষ্ঠান আয়োজন যে মোটেই কোনো ঝামেলার কাজ নয়, তা সহজেই জানা যাবে।সিদ্দিকা কবীর’স রেসিপির কী খবর?নতুন বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠানটির ৩০০তম পর্ব প্রচারিত হবে। আর এ পর্বের মধ্য দিয়েই এনটিভিতে শেষ হবে সিদ্দিকা কবীর’স রেসিপির প্রচার।এ ধরনের আর কোনো অনুষ্ঠানের ব্যাপারে কিছু ভেবেছেন?নতুন একটি চ্যানেলের জন্য রান্নার ওপর অনুষ্ঠান করার কথা ভেবেছি। সম্পূর্ণ নিজের ভাবনা দিয়ে অনুষ্ঠানটি সাজাচ্ছি। তবে এ কাজের জন্য সিদ্দিকা কবীর’স রেসিপির প্রযোজক সারা যাকের ও সিদ্দিকা কবীর আপার কাছে কৃতজ্ঞ। তাঁদের কারণে আজ নিজেই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবতে পারছি।