প্রায় ২ কোটি মানুষ আর্সেনিক ঝুঁকিতে: স্থানীয় সরকারমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকিতে। এটি মোট জনসংখ্যার ১৩ শতাংশ। আর্সেনিকে আক্রান্ত এলাকাগুলোয় এরই মধ্যে এক লাখ ৩০ হাজার নিরাপদ পানির উত্স নির্মাণ করা হয়েছে। আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের জন্য সরকার এরই মধ্যে আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে শাম্মী আখতারের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।এর আগে জাতীয় সংসদের অধিবেশন আজ সন্ধ্যা সাতটায় আবার শুরু হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিরোধী দল বিএনপি আজ তৃতীয় দিনের মতো সংসদে যোগ দেয়নি।