প্রিন্স হ্যারি সম্ভবত মানসিক বিকারগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে বিরোধী পক্ষের যোদ্ধাদের ওপর গুলি চালানোকে ভিডিও গেম খেলার সঙ্গে তুলনা করেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। এর জবাবে তালেবানের পক্ষ থেকে আজ মঙ্গলবার বলা হয়েছে, হ্যারি সম্ভবত ‘মানসিক বিকারগ্রস্ত’।তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘৪৯টি দেশের শক্তিশালী সেনাবাহিনী এখানে মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করে হিমশিম খাচ্ছে, আর এখন এই যুবরাজ এসে এ যুদ্ধকে তার খেলা, প্লেস্টেশন বা এ-জাতীয় কোনো কিছুর সঙ্গে তুলনা করছে।’‘দ্য ডন’ জানায়, এক সাম্প্রতিক সাক্ষাত্কারে প্রিন্স হ্যারি ঠাট্টা করে বলেন, তিনি প্লেস্টেশন ও এক্সবক্স কমপিউটার গেম খেলে অস্ত্রের নিশানা ঠিক করেন।হ্যারি আরও বলেন, যখন তিনি দ্বিতীয়বারের জন্য একজন অ্যাপাচি হেলিকপ্টারের বন্দুকবাজ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করতে যান, তখন তিনি অনেক তালেবান বিদ্রোহীকে গুলি করে হত্যা করেছেন।গতকাল সোমবার আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছেন ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। আফগানিস্তানের হেলমান্দ এলাকায় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অ্যাপাচি হেলিকপ্টারের চালক হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করেন প্রিন্স হ্যারি। এর আগে ২০০৭ থেকে ২০০৮ সালে আফগানিস্তানে তিনি প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন।আফগানিস্তান ছাড়ার আগে তিনি কোনো শত্রুকে হত্যা করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে হ্যারি বলেন, ‘হ্যাঁ, অনেক...যখন গুলি চালানোর প্রয়োজন হয়, তখন তা চালিয়েছি। একটি প্রাণ বাঁচাতে আরেকটি প্রাণ হরণ। তবে আমাদের কাবু করা ছিল অসম্ভব।’হ্যারি বলেন, ‘যদি কেউ আমাদের লোকেদের সঙ্গে মন্দ কিছু করতে চায়, তবে আমরা তাকে খেলা থেকে বের করে দিই।’এর আগে তালেবানরা বলেছিল, হ্যারিকে অপহরণ বা হত্যার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চলাবে। একজন তালেবান জঙ্গি হ্যারিকে ‘মদ্যপ শিয়ালের’ সঙ্গে তুলনা করেছিল।গত সেপ্টেম্বরে হ্যারির জন্মদিনে তাঁদের ঘাঁটিতে তালেবানরা হামলা চালায়। তবে এ হামলার লক্ষ্য হ্যারি ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই হামলায় দুজন মার্কিন সেনা মারা যান। ধারণা করা হয়, ইসলামবিরোধী একটি চলচ্চিত্রের বিজ্ঞাপনচিত্র ইউটিউবে প্রচারিত হওয়ার প্রতিবাদে ওই হামলা হয়েছিল।