প্রিয়াঙ্কা+শাহরুখ=আকর্ষণীয় জুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে বছরে উল্লেখযোগ্য এক অ্যাওয়ার্ড শোতে জুটি বেঁধে মঞ্চে আসছেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এতেই শেষ নয়, আরও পাঁচটি চুক্তিপত্রে এই দুই তারকা সই করছেন একই সঙ্গে। তাতে থাকছে ছবিসহ বিজ্ঞাপনের চুক্তিও। বিশেষজ্ঞরা বলছেন, গত বছর প্রিয়াঙ্কা-শহীদ জুটি সফল ছিল। এ বছর হয়তো কাপুরের জায়গায় শাহরুখ বসছেন। স্পষ্টই বোঝা যাচ্ছে, বেশ সাফল্যের দেখা পাবেন তাঁরা। অনেকেই বলছেন, বলিউডের সবচেয়ে সফল এবং আকর্ষণীয় জুটি হিসেবেও নিজেদের মেলে ধরতে আসছেন তাঁরা। টিএনএন।