প্রিয়াঙ্কা ভক্ত রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শীতল সম্পর্কের কথা উড়িয়ে দিলেন বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক রণবীর কাপুর। একই সঙ্গে দাবি করলেন, তিনি প্রিয়াঙ্কার ভীষণ ভক্ত। আর হতে চান বলিউডের এক নম্বর তারকা।টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে রণবীর বললেন, ‘আমি নম্বরে বিশ্বাস করি না। তবে আমি চাই আমার ছবিগুলো ভালো চলুক। আর এ মধ্য দিয়ে বলিউডের এক নম্বর আসনটি দখল করতে চাই।’ প্রিয়াঙ্কার সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রণবীর বলেন, ‘আমাদের মধ্যে কোনো স্নায়ু যুদ্ধ চলছে না। প্রিয়াঙ্কা আমার পছন্দের মানুষ। আমি তাঁর ভীষণ ভক্ত।’এদিকে নিন্দুকদের কথায় কান না দিয়ে দুজনেরই চলচ্চিত্রে আরও মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি।বলিউডের এক নম্বর তারকার দৌড়ে রণবীরের অবস্থা বেশ ভালোই বলতে হবে। ইতিমধ্যেই তিন খানের প্রশংসা জমা করেছেন নিজের ঝুলিতে। সালমান তাঁকে বলেছেন পরবর্তী সুপারস্টার। আমিরের বিবেচনায় রণবীরের অবস্থান নিজের ভাগনে ইমরানের ওপরে। আর শাহরুখ খানের মতে, ‘রণবীর ভালো অভিনয়শিল্পী’। সম্পর্ক চুকে যাওয়ার পর আবার দীপিকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে রণবীরের ভাষ্য, শিল্পী হিসেবে আমাদের উচিত পর্দায় ছবির চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে কঠোর পরিশ্রম করা, যাতে দর্শকের কাছে বাস্তব মনে হয়। আমরা দুজনই পর্দায় এ প্রজন্মের ভালোবাসার গল্পগুলো বাস্তবসম্মত করে তোলার চেষ্টা করছি।