প্রিয়াঙ্কার অসমাপ্ত চক্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দম ফেলার ফুরসত নেই প্রিয়াঙ্কা চোপড়ার। আর তাই ডন ২ বাজার মাত করলেও, তা নিয়ে মাতামাতি করার সময় নেই তাঁর। কেবল মাতামাতিই নয়, সামান্য উদ্যাপনের জন্যও সময় বের করা ভীষণ কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কার কাছে। ‘অভিনয়শিল্পী হিসেবে আমাদের আসলেই কোনো সাফল্যের উদ্যাপন করার সময় নেই। আপনাকে প্রতিনিয়ত সামনে ছুটতে হবে। সামনেই আমার অগ্নিপথ ছবিটি মুক্তি পাচ্ছে। শুটিং চলছে বরফি এবং কুনাল কোহলির নতুন একটি ছবির। তাই এটা আসলে অসমাপ্ত এক চক্র।’ বলছিলেন প্রিয়াঙ্কা। তবে এত ব্যস্ততা, ক্লান্তি তার পরও এই তারকার মুখে হাসি লেগে আছে। বলছেন, ‘এই অসমাপ্ত চক্র আছে বলেই ভালো আছি। আমি এতে ভীষণ খুশি।’ মিড-ডে।