প্রিয়াঙ্কার ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া হতে পারতেন মাধুর ভান্ডারকারের উচ্চাভিলাষী প্রকল্প হিরোইন ছবির নায়িকা। কিন্তু সে প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। এ কথা নিজেই বলেছেন প্রিয়াঙ্কা। তিনি জানান, ফ্যাশন ছবির সঙ্গে এই ছবির অনেক সাদৃশ্য থাকায় ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি গ্রহণ করেননি। প্রিয়াঙ্কা বরং হিরোইন-এ অপর বলিউড তারকা কারিনা কাপুরকে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘কারিনার মতো প্রতিভাময় অভিনেত্রী ওই চরিত্রের জন্য উপযুক্ত।’ পরিচালক ভান্ডারকার শুরুতে এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েছিলেন। তাঁর মা হওয়ার বিষয়টি ছবির কাজ আটকে দেয়। পরে ঐশ্বরিয়ার জায়গায় কারিনাকে নেওয়া হয়। ওয়েবসাইট।