প্রীতির ছবিতে ইসাবেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশক ইন প্যারিস দিয়ে ছবি প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন প্রীতি জিনতা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ফরাসি অভিনয়শিল্পী ইসাবেলে আদজানিকে চিত্রনাট্য পাঠিয়েছিলেন। কদিন আগে সাড়া মিলেছে টাইম ম্যাগাজিনের চোখে এ বছর ‘দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন ফিল্ম’ ইসাবেলের কাছ থেকে। অভিনয়ের ব্যাপারে কথা বলতে প্যারিসে তিনি বসছেন প্রীতি ও ছবির পরিচালক প্রেম রাজের সঙ্গে। হিন্দিও শিখতে শুরু করেছেন এরই মধ্যে। ছবিটির শুটিং শুরু হবে ১২ ডিসেম্বর। বলিউড হাঙ্গামা।