প্রীতিলতা ও রণেশ দাশের জন্মশতবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ও সাহিত্যিক রণেশ দাশ গুপ্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রংপুরে উদীচী শিল্পীগোষ্ঠী আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।বিকেলে গণগ্রন্থাগার মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, সাপ্তাহিক একতার নির্বাহী সম্পাদক শাহীন রহমান, শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।আলোচনা শেষে সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।