প্রেম করার ‘অপরাধে’ যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম করার ‘অপরাধে’ রাসেল (২৫) নামের এক যুবককে তাঁর প্রেমিকার নিকটাত্মীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।রাসেলকে গতকাল বুধবার রাত ১০টার দিকে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দুই ব্যক্তি জানায়, তারা মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকার একটি বাসার সামনে রাসেলকে পড়ে থাকতে দেখে ধারণা করেন, তাঁকে গণপিটুনি দিয়ে সেখানে ফেলে যাওয়া হয়েছে। নিহতের মামা রমজান মিয়া আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে লাশটি শনাক্ত করেন।রমজান মিয়া জানান, রাসেলের সঙ্গে মোহাম্মদপুরের প্রভাবশালী বাসিন্দা লাট মিয়ার নাতনি বর্ষার প্রণয় ছিল। এ নিয়ে রাসেলকে কয়েকবার হুমকিও দেয় বর্ষার পরিবার। গত মঙ্গলবার বর্ষার চাচা বুলু, লুলু, কালাম ও কামাল রাসেলকে তাঁর বাসা থেকে অপহরণ করেন। গতকাল তাঁরা রাসেলের বাবাকে বলেন, ছেলেকে ফিরে পেতে হলে তাঁকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে হবে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, ঘটনা তদন্ত করতে মিটফোর্ড হাসপাতালে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।