প্রেম করে বিয়ে তো গ্রাম ছাড়ো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম করে বিয়ে? মোটেও মেনে নেওয়া হবে না। এমন ঘটনা যদি ঘটেই যায়, গ্রাম ছাড়তে হবে সেই জুটিকে। এটাই তাঁদের শাস্তি। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আসারা গ্রামে এই নির্দেশ জারি করেছে পঞ্চায়েত। বিবিসি অনলাইনে আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।রাজধানী নয়াদিল্লি থেকে ৪০ কিলোমিটার দূরে বাঘপত জেলা। এই জেলারই গ্রাম আসরা।গ্রামের পঞ্চায়েত গত বুধবার এক বৈঠক করে ৪০ বছরের কম বয়সী নারীদের একা বাজারে যাওয়া ও বাইরে মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে বাড়ির বাইরে নারীদের মাথায় ঘোমটা দেওয়ারও নির্দেশ দিয়েছে পঞ্চায়েত। আর যাঁরা প্রেম করে বিয়ে করবেন, গ্রাম ছাড়তে হবে তাঁদের। গ্রামপ্রধান জানান, হয়রানি থেকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।