প্রেমিকার জন্য কবি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিল ইওর ডার্লিংস’ চলচ্চিত্রে পঞ্চাশের দশকের প্রখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ চরিত্রে অভিনয় করছেন ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। কবি চরিত্রে অভিনয় করতে গিয়ে সম্প্রতি কবিতা লেখাও শুরু করে দিয়েছেন ২২ বছর বয়সী এ তারকা। আর এ কবিতা তিনি লিখছেন প্রেমিকা রোজি কোকারের জন্য। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটির শুটিং চলছে। ছবির শুটিংয়ের ফাঁকে কবিতা লেখায় নিজেকে ব্যস্ত রাখছেন ড্যানিয়েল। তাও আবার যেনতেন কবিতা নয়, প্রেমিকার জন্য রীতিমতো সনেট লেখা শুরু করে দিয়েছেন তিনি। সাম্প্রতিক এক খবরে এমন মজার তথ্যই প্রকাশ করেছে দ্য সান। উল্লেখ্য, রোজি কোকার পেশায় একজন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। হ্যারি পটার সিরিজের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।