প্রেমিকের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিক উইল কপেলম্যানের জন্য দীর্ঘ ১০ বছর পর মাংস খাওয়া শুরু করেছেন নিরামিষভোজী হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর। বছর খানেক ধরে কপেলম্যানের সঙ্গে প্রেম করছেন ব্যারিমোর। শুরুতে তিনি নিজের শাকসবজি খাওয়ার অভ্যাসে অটল থাকতে চেষ্টা করেছেন। কিন্তু নাছোড় মাংসভোজী প্রেমিকের কারণে শেষমেশ তাঁকে দীর্ঘ দিনের অভ্যাসের ব্যত্যয় ঘটাতে হয়েছে। স্টার সাময়িকীতে প্রকাশিত খবর অনুযায়ী, স্রেফ ভালোবাসার টানে, প্রেমিকের ইচ্ছায় সাড়া দিয়ে মাংস ধরেছেন চার্লিস অ্যাঞ্জেলস ছবির এ তারকা। ওয়েবসাইট।