প্রেমের বিয়ে, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার এক তরুণী অভিযোগ করেছেন, রতনদী-তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারের নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. আলমগীর হোসেন তাঁর বিয়ের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র আটকে রেখেছেন। চরমোন্তাজ গ্রামের ওই তরুণী বলেছেন, গত ২৭ মে তাঁদের বিয়ে পড়ান আলমগীর হোসেন। স্বামীর পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় এখন তিনি আইনি পদক্ষেপ নিতে চান। কিন্তু নিবন্ধনের কাগজপত্র চাইলে আলমগীর তা দিতে অস্বীকার করেন। এ বিষয়ে কাজি আলমগীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমিই বিয়ে পড়িয়েছি। তাঁরা দুজনই প্রাপ্তবয়স্ক। তবে এটি প্রেমের বিয়ে, তাই কাগজপত্র দেইনি।’  গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি