প্রেসক্লাবে জমজমাট ফল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে সংগীত আর অন্যদিকে সুস্বাদু সব দেশীয় ফলের সমাহার। জাতীয় প্রেসক্লাবে ফলের এমন এক জমজমাট উৎসব হলো আজ। সম্পূর্ণ দেশীয় ফল দিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।ফল উৎসবের আহ্বায়ক কাদের গণি জানান, উত্সবে দেশীয় ১৬টি ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। রাসায়নিক পদার্থমুক্ত ফল পরিবেশন, প্রেসক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের এক করাই এই উত্সবের মূল লক্ষ্য। ফল উত্সব উপলক্ষে প্রেসক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা। বাসস।