প্রেসক্লাবে সাংস্কৃতিক সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান ও বইমেলার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। মেলায় দেশের প্রতিনিধিত্বশীল ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। এ ছাড়া বিকেলে মেলা মঞ্চে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। ক্লাবের সভাপতি কামাল উদ্দিন শুভেচ্ছা বক্তৃতা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।