প্রেসক্লাবে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’
অমর একুশ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ। তাই স্বাধীনতার মূল চেতনাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল।অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সাংবাদিক ও লেখক ফয়েজ আহ্মদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।কবিতা পাঠ শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ লোকসংগীত পরিষদসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আংশ নেয়। কবিতা আবৃত্তি করেন কাজি মোস্তফা, মাশুক চৌধুরী, আবু সালেহ, আবদুল হাই শিকদার, মকবুল পারভীন প্রমুখ।