প্রেসক্লাবের সামনে মানববন্ধন জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার একই সময়ে কমপক্ষে ছয়টি সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আরও বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন করার অপেক্ষায় থাকে। ফলে অনেক লোকের হইচই, উচ্চস্বরে পাল্টাপাল্টি বক্তব্য ও মাইকের বিকট শব্দে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। জনতার ধ্বনি নামে বিএনপি-সমর্থিত একটি সংগঠন দলটির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মানবন্ধন করেছে। এর ঠিক পাশেই বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন, বিএনপি-জামায়াতের অরাজকতা ও বাসে আগুন দিয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে।একই সময়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন হওয়ার কথা থাকলেও অনেকক্ষণ পর তারা দাঁড়ানোর জায়গা পায়।প্রেসক্লাবের উল্টো দিকে মানবন্ধন করেছে কোতোয়ালি-সূত্রাপুর থেকে উচ্ছেদ করা হকারেরা। এ ছাড়া ইমারত নির্মাণ ইউনিয়ন বাংলাদেশ ও ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন প্রেসক্লাবের সামনে মিছিল করেছে। মানববন্ধন করার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্যে বিএনপির সাংসদেরাও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসব মানবন্ধনের কারণে পুরো এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পাশাপাশি যানবাহন চলাচল ব্যাহত হয়।