প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্যবস্থাপনা কমিটির নেতারা ৫৭ পাউন্ড ওজনের কেক কাটেন।অনুষ্ঠানে ক্লাবের প্রবীণ সদস্য ও সাংবাদিক কে জি মুস্তফা রচিত উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী শুভ্র দেব ও তাঁর সহশিল্পীরা। কেক কাটার পর নৃত্য পরিবেশন করা হয়। এর পর ক্লাবে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। পরে ক্লাবে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।