প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajeৎ_khaboৎ@pৎothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.pৎothom-alojobs.com) প্রশ্ন: আমি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আমাদের দেশে এ বিষয়ের চাহিদা কেমন? কোন কোন ধরনের প্রতিষ্ঠানে এই বিষয়ের চাহিদা রয়েছে? আমি দ্বিতীয় বর্ষের ছাত্র। এখন কি আমার খণ্ডকালীন কোনো চাকরি করার সুযোগ আছে? যদি থাকে তাহলে আমি কোন কোন প্রতিষ্ঠানে খোঁজ নিতে পারি?সাইফুল ইসলামসিলেটউত্তর: ধন্যবাদ সাইফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশে চাকরির বাজারের প্রেক্ষাপট অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাপক চাহিদা রয়েছে। হালকা, ভারী ও মাঝারি এই তিন ধরনের শিল্পপ্রতিষ্ঠানেই এ বিষয়ে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের চাকরির ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, জাহাজশিল্প ও ভোগ্যপণ্য প্রস্তুতকারক শিল্পে। অনেক প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির সুবিধাও রয়েছে। শীর্ষস্থানীয় গার্মেন্টস, জাহাজশিল্প ও ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতে আপনার পরিপূর্ণ জীবনবৃত্তান্তসহ যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও ইন্টার্নশিপের মাধ্যমে আপনি আপনার শিক্ষাকে বাস্তব অবস্থার সঙ্গে মেলাতে পারবেন। বর্তমানে অনেক প্রতিষ্ঠান সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ ও ‘ট্রেইনি অফিসার’ পদে চাকরির সুযোগ দিয়ে থাকে। এ ধরনের প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। বছরের বিভিন্ন সময়ে এই নিয়োগ পরীক্ষাগুলো হয়। আপনি বিজ্ঞপ্তি অনুযায়ী এসব পরীক্ষায় অংশ নিতে পারেন।শিরিন আক্তার প্রধান, মানবসম্পদ বিভাগ, ভিয়েলাটেক্স গ্রুপ, গাজীপুরা, টঙ্গী, গাজীপুর।