ব্যারিস্টার মো. আব্দুল হালিম, প্রকাশক: সিসিবি বুক সেন্টার, মূল্য: ৪০০ টাকা, পৃষ্ঠাসংখ্যা: ৫৪০২০০৯ সালের অর্থ আইনের আলোকে সংশোধিত মূল্য সংযোজন কর আইন, ১৯৯১, মূল্য সংযোজন কর বিধিমালা, মূল্য সংযোজন কর-সংক্রান্ত ক্ষেত্রভিত্তিক বিভিন্ন বিধির হালনাগাদ সংশোধনসহ বইটি বাজারে এসেছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান বইটির ভূমিকা লিখেছেন। বইটির বিশেষত্ব হলো: প্রথমত, মূল্য সংযোজন কর আইন ও বিধিমালার বাংলা সংস্করণের পাশাপাশি ইংরেজি অনুবাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ১৯৯১ সালে মূসক আইন প্রণীত হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট এ আইনের ওপর যত রায় বা মতামত দিয়েছেন, তার সংকলন বইটিতে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তৃতীয়ত, মূসকের জন্য ব্যবহূত সব ধরনের ফরম এবং নির্দেশনা বইটিতে ক্ষেত্রভিত্তিক দেওয়া হয়েছে। বইটি নিঃসন্দেহে ভ্যাট প্রশাসন, ভ্যাট কর্মকর্তা, ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান ও নাগরিকের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে।