প্রয়াণ দিবসে সেলিম আল দীন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শনিবার। তাঁর কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধি ভরে গিয়েছিল গুণগ্রাহীদের নিবেদন করা শ্রদ্ধার ফুলে ফুলে।‘তোমার মুখ বিচিত্র রং ছায়াসন্ধি সন্ধ্যাতারা’ স্লোগান নিয়ে গত শুক্রবার থেকে ঢাকায় শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে চার দিনের এবং চট্টগ্রামে দুই দিনের ‘সেলিম আল দীন স্মরণোৎসব’। সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ আয়োজন করেছে।উৎসবের দ্বিতীয় দিন গতকাল একাডেমীর সেমিনার কক্ষে আয়োজন করা হয় সেলিম আল দীন স্মারক বক্তৃতার। এতে একক বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসার আহমদ।স্মারক বক্তৃতা শেষে একাডেমীর পরীক্ষণ থিয়েটারে বসে দিনাজপুরের লোকগান ‘কবির লড়াই’। এতে অংশ নেন কাহারোলের কবি ক্ষিতিশচন্দ্র সরকার ও তাঁর দল জয়গুরু কবি সম্প্রদায়, বীরগঞ্জের কবি মালতী রানী সরকার ও তাঁর দল রিক্তা কবি সম্প্রদায়। একই আয়োজনের চট্টগ্রাম পর্বের শনিবার ছিল সমাপনী দিন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল শ্রদ্ধা-ভালোবাসায় নাট্যকার সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে পুরোনো কলা ভবনের সামনে থেকে আল দীনের সমাধি পর্যন্ত শোকযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। এ সময় বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম উপস্থিত ছিলেন। তাঁরা সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্বপ্নদল মঞ্চস্থ করে নাটক হরগজ।নিজস্ব প্রতিবেদক (বগুড়া) জানান, বগুড়া থিয়েটার ও গ্রাম থিয়েটার দিনভর কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার চতুর্থ সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী পালন করে। সকালে বগুড়া থিয়েটারের কার্যালয়ে সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বিকেলে শহরের সাতমাথায় ছিল স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।