প্রয়োজনীয় চিত্র ও ছক দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিয়াম মডেল স্কুল ও কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ভালো করতে হলে তোমাদের পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হবে। বহু নির্বাচনী প্রশ্ন সরাসরি না হয়ে যদি একটু ঘুরিয়ে আসে, তবে তোমরা তোমাদের চিন্তাশক্তি দিয়ে প্রশ্ন বুঝে তারপর উত্তর করবে। বহু নির্বাচনী অংশে ৪০ নম্বর। তাই এ অংশে পুরো নম্বর পেতে হবে। সে জন্য ভালো করে পাঠ্যবই পড়ো, বুঝে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। বহুনির্বাচনীতে ৪০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে তোমার মূল পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা সহজ হবে।এবার সৃজনশীল অংশ নিয়ে কথা। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়মকানুন তোমরা অবশ্যই জানো। তবু বলব, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এই চারটি ধারার প্রশ্নের উত্তর অবশ্যই সঠিক নিয়ম মেনেই লিখবে। মনে রেখো, যথাযথভাবে না লিখে শুধু উত্তর বড় করলেই বেশি নম্বর পাবে না। ভালো নম্বর পেতে তোমাকে সঠিকভাবে লিখতে হবে উত্তর। এটাই সবচেয়ে বেশি জরুরি।খাদ্য ও পুষ্টির ওপর যেসব তথ্য আছে সেগুলো ভালো করে পড়বে, যাতে উত্তর লেখার সময় কোনো ভুল তথ্য না দেওয়া হয়। খাদ্য-উপাদানের বিভিন্ন ছবি ও চার্টের মাধ্যমেও সৃজনশীল প্রশ্ন হতে পারে। তাই অধ্যায়ের ওপর জোর দেবে। একটি তথ্য যেন অন্যটির মধ্যে না যায় সেদিকে খেয়াল রাখবে। তথ্য ভুল হলে নম্বর কমে যাবে।