প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়ন সম্ভব না হলে প্রয়োজনে সরকার নিজস্ব অর্থায়নে কাজ শুরু করবে।এডিবির পরিচালনা পরিষদের নির্বাহী পরিচালক অশোক কুমার লাহিড়ীর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মাসের শেষে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরই মধ্যে সেতু নির্মাণের প্রস্তুতিমূলক কাজ শতকরা ৯০ ভাগ শেষ হয়েছে। পুনর্বাসন সাইট, সার্ভিস এরিয়া, নির্মাণ ইয়ার্ড প্রস্তুত করা হয়েছে।এর আগে বাংলাদেশ সফররত এডিবির নির্বাহী পরিচালকের সঙ্গে আলোচনাকালে যোগাযোগ খাতে এডিবির অর্থায়নের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।