প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের কথা ভাববে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের কথা সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরখানে কাঁচপুরা স্কুলমাঠে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তিবাহিনীই হোক, অন্য কোনো বাহিনীই হোক, সন্ত্রাসী হোক আর জঙ্গিই হোক, তাদের মোকাবিলায় আমাদের সরকার সব সময় প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব শক্ত হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।’ সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা যদি প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমাদের সরকার ভেবে দেখবে। সে রকম পরিস্থিতি যদি দেখা দেয়, সেটা সরকারের দায়িত্ব, সরকার ভেবে দেখবে।’