প্রয়োজনে মনমোহনের সফরকালেই লাগাতার হরতাল হবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসার সময় কী কী চুক্তি হতে যাচ্ছে তা স্পষ্ট করে জাতিকে জানাতে হবে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হলে প্রয়োজনে মনমোহনের সফরের সময়েই বিএনপি লাগাতার হরতাল দেবে।বিএনপির নেতা গয়েশ্বর বলেন, গোপন কোনো চুক্তি হলে যত দিন মনমোহন দেশে থাকবেন বিএনপি তত দিন রাজপথে থাকবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠনের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একই স্থানে বিরোধী দলের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের ব্যানারে অপর এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ শাসনে ব্যর্থতার ভয় থেকে সরকার তার সব প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে যাচ্ছে। তিনি খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।