প্রয়োজনে ১০৮ ঘণ্টা হরতাল হবে: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। দাবি আদায়ে প্রয়োজনে ১০৮ ঘণ্টা হরতাল দেওয়া হবে।আজ শনিবার বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ টি এম আজহার এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, ‘আল্লাহকে যাঁরা বিশ্বাস করে রাজপথে তাঁদের মিছিল করতে দেওয়া হয় না। অথচ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মিছিল করতে পারে। তার মানে সমাজতন্ত্রে বিশ্বাসীদের মিছিল করতে দেওয়া হয়। এর নামই হচ্ছে ধর্মনিরপেক্ষতা।’জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামের সভাপতি অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।