প্লট নয়, রাজউক দিচ্ছে নাকানিচুবানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি রাজউকের পূর্বাচল প্রকল্পে পাঁচ কাঠার প্লটের জন্য আবেদন করেছিলাম। লটারিতে নাম না ওঠায় আমি প্লট পাইনি। এই ভাগ্যকে মেনে নিয়েছি। কিন্তু রাজউকে জামানত হিসেবে থাকা এক লাখ টাকা ফেরত নিতে গিয়ে পড়েছি দুর্ভাগ্যের মধ্যে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার নামে রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা টাকা ফেরত দিতে নানা রকম হয়রানির মধ্যে ফেলছে।দীর্ঘদিন ঘোরাঘুরি করে রাজউক থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক লাখ টাকার একটি চেক পাই। সেই চেকে টাকা প্রাপকের জায়গায় আমার কোম্পানির নামের বদলে আমার নাম দেওয়া হয়। তবে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের শাখার নম্বর (ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা) ঠিক আছে। কিন্তু ব্র্যাক ব্যাংক চেকটি জমা নেয়নি। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তরা শাখার দ্বারস্থ হলে তারা একটি কার্ড ধরিয়ে দেয়। তাতে রাজউকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তার টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বরে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, রাজউকের পরিচালক (অর্থ) বরাবর চেকসহ একটি লিখিত আবেদন করতে হবে। তারা চেকটি যাচাই করবে। পরে তা আবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। আমি আমার চেকটি যে কবে আবার পাব তার কোনো হদিস নেই। তবে বোঝা যাচ্ছে, টাকা ওঠাতে গিয়ে আরও সময় যেমন নষ্ট করতে হবে, তেমনি রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানিও পোহাতে হবে। আমরা সাধারণ মানুষ রাজউকের হয়রানি থেকে বাঁচতে কার কাছে যাব? নাম প্রকাশে অনিচ্ছুকউত্তরা, ঢাকা।