প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম: পি-৫সৌরজগতের বামন গ্রহ হিসেবে পরিচিত প্লুটোর নতুন আরেকটি উপগ্রহ (চাঁদ) আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্লুটোর মোট পাঁচটি উপগ্রহ আবিষ্কৃত হলো। প্লুটোকে বৃত্তাকারে পরিভ্রমণ করা এই উপগ্রহ সমপ্রতি মহাকাশ টেলিস্কোপ হাবলে ধরা পড়েছে। হাবলের তোলা ছবিতে আলোর ক্ষুদ্র কণার মতো দেখা গেছে উপগ্রহটিকে। এর আকার অনিয়মিত। নতুন উপগ্রহটির পরিধি ১০ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার।বিজ্ঞানীরা বলছেন, প্লুটো গ্রহ কীভাবে গঠিত ও বিকশিত হয়েছে, তা বুঝতে সহায়ক ভূমিকা রাখবে নব আবিষ্কৃত পি-৫ উপগ্রহটি। প্লুটোর সর্ববৃহৎ চাঁদ বা উপগ্রহ ‘চ্যারন’ আবিষ্কার করা হয় ১৯৭৮ সালে। এরপর ২০০৬ সালে হাবল টেলিস্কোপে ধরা পড়ে প্লুটোর দ্বিতীয় ও তৃতীয় উপগ্রহ নিক্স এবং হাইড্রা। ২০১১ সালে পি-৪ উপগ্রহ আবিষ্কার করে হাবল।