প্লেবয়ে লোহানের খেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ আর শাস্তিতে যখন জর্জরিত, ঠিক তখনই ‘প্লেবয়’ ম্যাগাজিন যেন শাপেবর হয়ে এল লোহানের কাছে। কেবল লোহানই নন, প্লেবয়েরও এখন দারুণ কাটতি, মানে রমরমা অবস্থা। প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার দাবি করলেন, লিন্ডসে লোহানের প্রচ্ছদে বেরোনো তাঁর ম্যাগাজিনটি বিক্রিতে নতুন রেকর্ড লিখেছে। তাঁর ধারণা, সংখ্যা প্রকাশিত হওয়ার আগে ইন্টারনেটে লোহানের খোলামেলা ছবি ছড়িয়ে পড়ার ফলেই নতুন রেকর্ডের মুখ দেখলেন তাঁরা। মচকে যাওয়া ক্যারিয়ারের এমন দুর্দিনে প্লেবয়ে পোজ দিয়ে লোহান ব্যাগে পুড়েছেন ১০ লাখ ডলার। যেখানে ১৯৫৩ সালে ম্যাগাজিনটির সূচনা সংখ্যার প্রচ্ছদ হয়ে মেরিলিন মনরো পেয়েছিলেন মোটে ৫০ ডলার! যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত এই ম্যাগাজিনের এবারের সংখ্যাটি যে কত কপি বিক্রি হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। পিটিআই।