বাঙালির ঐতিহ্যবাহী, অসাম্প্রদায়িক ও মাটির সঙ্গে চির বন্ধনযুক্ত নবান্ন উর্যাসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পয়লা অগ্রহায়ণ। এর আয়োজন করছে জাতীয় নবান্ন উর্যাসব উদ্যাপন পর্ষদ।ওই দিন (১৫ নভেম্বর) সকাল সাতটা ১ মিনিটে অনুষ্ঠান শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। অনুষ্ঠানে থাকবে নবান্নকথন, আবৃত্তি, দলীয় এবং একক সংগীত ও নৃত্য। আইসিসিআর দিবস পালনআলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আইসিসিআর দিবস পালন করেছে ঢাকার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স (আইসিসিআর)।আইসিসিআরের প্রতিষ্ঠাতা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিনে তাঁকে স্মরণের মধ্য দিয়ে আইসিসিআর দিবস পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য স্বাগত বক্তব্য দেন।