পয়লা বৈশাখ নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন সানু মালিক ও জাফর সাদিক। নাম পয়লা বৈশাখ। সানু মালিক জানান, এ প্রামাণ্যচিত্রে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন। পাশাপাশি রয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বাংলা পঞ্জিকার মধ্যে এক দিনের পার্থক্য এবং তার কারণ। এখানে রয়েছে ছায়ানটের অধ্যক্ষ সন্জীদা খাতুন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং অধ্যাপক মুনতাসীর মামুনের সাক্ষাৎকার। ধারাভাষ্য দিয়েছেন চিত্রলেখা গুহ, কবিতা আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আবহ সংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। নির্মাতা সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।