পয়লা বৈশাখে ঢাকায় মাঠে থাকবেন ১৪ হাজার নিরাপত্তাকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে বর্ষবরণ সামনে রেখে ঢাকাসহ সারা দেশে নিরপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ওই দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ হাজার এবং সারা দেশে ৩০ হাজার সদস্য মাঠে থাকবেন।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সভায় স্বারাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষবরণের মূল কেন্দ্র রমনা পার্ক এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। এ সময় কেউ ওই এলাকায় যানবাহন নিয়ে ঢুকতে পারবে না। এ ছাড়া জনসাধারণকে হাতব্যাগ নিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেন মন্ত্রী।সাহারা খাতুন বলেন, বর্ষবরণ উদ্যাপন উপলক্ষে কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যতয় না ঘটে এবং কেউ যাতে এই অনুষ্ঠান নস্যাত্ করতে না পারে, সে জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।