পয়লা বৈশাখে ‘ছায়া-ছবি’র গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজাপতির পর এখন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তৈরি করছেন নতুন ছবি ছায়া-ছবি। এই ছবিতে অভিনয় করছেন পূর্ণিমা, আরেফিন শুভ, রুমেল, এজাজুল ইসলামসহ আরও অনেকে। পরিচালক আগেই জানিয়েছেন, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে। কিন্তু তার আগে পয়লা বৈশাখে আসছে ছবিটির গানের অডিও অ্যালবাম। প্রকাশ করছে জি-সিরিজ।এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন ভারতের শান, অভিজিৎ, আকৃতি কাকর, জুনে ব্যানার্জি, রাঘব চ্যাটার্জি, অন্বেষা আর বাংলাদেশের আরফিন রুমী, নিশিতা বড়ুয়া ও পড়শি। গানের কথা লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, মৌসুমী, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম ও আরফিন রুমী। সব কয়েকটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী।পরিচালক জানান, এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে।