ফখরুদ্দীন এবার চাটনি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরিয়ানি আর কাবাবে ফখরুদ্দীন ফুডসের কী পরিমাণ খ্যাতি সে কথা তো সবারই জানা। খাবারের লাজওয়াব স্বাদের জন্য ফখরুদ্দীন বাবুর্চির কথা মানুষের মুখে মুখে আজও ছড়িয়ে আছে। মানের ব্যাপারে তো কোনো সংশয়ই নেই, স্বাদের বিচারেও ফখরুদ্দীন টেক্কা দেবে অন্য যে কাউকে। স্বাদে আর মানে অতুলনীয় এই প্রতিষ্ঠানটির খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গেছে বহু আগেই। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফখরুদ্দীন ফুডসের উপস্থিতি দেখে তাই খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে আফসোসের বিষয় হলো, এবারের বাণিজ্য মেলায় ফখরুদ্দীনের মিনি প্যাভিলিয়নে বিরিয়ানি কিংবা কাবাব পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে তাদের বিখ্যাত বোরহানি আর আলুবোখারার চাটনি। বোরহানি মিলছে প্রতি বোতল ৩০ টাকায়। আলুবোখারার চাটনি পাওয়া যাচ্ছে দুই ধরনের কাচের বয়ামে। ছোটটির দাম ১২০ টাকা আর বড়টির দাম ২০০ টাকা। আর যাঁরা কখনোই এই চাটনির স্বাদ চেখে দেখেননি, তাঁরা পাঁচ টাকা দিয়ে কিনে খেতে পারেন চাটনির মিনি প্যাকেট। আশা করা যায়, এক প্যাকেট চাটনি কিনলে নিদেনপক্ষে এক বয়াম কিনতে মন চাইবেই আপনার।