ফখরুদ্দীন-মইনকে দায়ী করে প্রতিবেদন তৈরির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংসদীয় উপকমিটি। আগামী বৈঠকে এ প্রতিবেদন চূড়ান্ত হবে। তবে এ সময়ের মধ্যে তাঁরা চাইলে কমিটিতে এসে তাঁদের বক্তব্য দিতে পারেন।আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠক শেষে কমিটির প্রধান রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান।আজ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক গোলাম মোহাম্মদসহ সংস্থার কয়েকজন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান খানসহ কয়েকজন শিক্ষকের সাক্ষ্য নেয় কমিটি।বৈঠক শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ২০০৭ সালে ছাত্র-সেনাসংঘাতের জন্য ওই সময়ের সরকারের কর্ণধারদেরই দায়ী করে বক্তব্য দিয়েছেন তাঁরা।সংসদীয় উপকমিটি কয়েক দফা ডাকলেও ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদ আসেননি। এ দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁরা কমিটির কাছে পাঠানো চিঠিতে এ ঘটনার দায় অস্বীকার করেছেন।মেনন বলেন, ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তারা বলেছেন, শীর্ষপর্যায়ের নির্দেশেই তখনকার ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে তাঁদের (ফখরুদ্দিন-মইন) বক্তব্য শোনা দরকার। বক্তব্য না জানালে তাঁদের দায়ী করেই সংসদে প্রতিবেদন দেওয়া হবে। কারণ এ পর্যন্ত পাওয়া সাক্ষ্য অনুসারে এ ঘটনার জন্য তাঁরাই দায়ী।তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তৎকালীন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান দুজনই ই-মেইল বার্তায় ওই ঘটনায় তাঁদের দায় অস্বীকার করেছেন।২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাসদস্য ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অসংখ্য শিক্ষার্থীকে। জারি করা হয় কারফিউ। ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে সংসদীয় উপকমিটি করা হয়।