ফখরুদ্দীন-মইনের আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাসদস্যদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে বক্তব্য দিতে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদকে আরেক দফা সুযোগ দেওয়া হয়েছে। ওই ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি ওই দুজনের বক্তব্য জানতে আরও এক মাস সময় দিয়েছে। এর মধ্যে তারা কোনো বক্তব্য না দিলে কমিটি এ ব্যাপারে প্রতিবেদন চূড়ান্ত করবে।আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় উপকমিটির এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। বৈঠক শেষে রাশেদ খান সাংবাদিকদের বলেন, কমিটির পরবর্তী সভা হওয়ার আগ পর্যন্ত তাঁরা নিজেরা এসে বা টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিতে পারবেন। আগামী এক মাস পরে ওই সভা হবে বলে জানান তিনি। এর মধ্যে তাঁরা বক্তব্য দিতে ব্যর্থ হলে কমিটি এ পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের প্রতিবেদন চূড়ান্ত করবে।রাশেদ খান বলেন, তাঁরা যোগাযোগ না করলে কমিটি ধরে নেবে, তাঁদের বিরুদ্ধে যে বক্তব্য এসেছে তা সঠিক এবং নির্যাতনের ঘটনার সঙ্গেতাঁদের সম্পৃক্ততা রয়েছে।প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি উপকমিটি ফখরুদ্দীন ও মইনকে প্রথমবারের মতো তলবের সিদ্ধান্ত নেয়। তখন গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত পঞ্চম বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু হাজির না হয়ে যুক্তরাষ্ট্র থেকে তাঁরালিখিত বক্তব্য পাঠান। কমিটি তাঁদের ওই বক্তব্য গ্রহণ না করে ‘অর্থহীন’ মন্তব্য করে আবার ডাকার সিদ্ধান্ত নেয়।