ফখরুলকে নতুন মামলায় গ্রেপ্তার না করতে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ আইনি-প্রক্রিয়া ব্যতিরেকে নতুন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার না করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আদালত আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।আজ রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি করা হয়।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়। বিশ্বজিত্ রায় প্রথম আলোকে বলেন, আদালত কাল বেলা সাড়ে তিনটায় শুনানির ক্ষণ নির্ধারণ করেছেন।রিট আবেদনে বলা হয়, জামিন পাওয়ার পর একের পর এক মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদের পরিপন্থী। রিট আবেদনে এফআইআরে আসামি কলামে নাম নেই—এমন মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার না করতে নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সঙ্গে অন্য মামলায় জামিনের পর আইনের যথাযথ বিধান ছাড়া তাঁকে গ্রেপ্তার ও হয়রানি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১৫ জনকে বিবাদী করা হয়েছে।একের পর এক মামলায় জড়ানো হচ্ছে ফখরুলকে