প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গতকাল রোববারের হরতালের সময় সচিবালয়ের ভেতর ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা (মামলা নম্বর ৪৪) হয়েছে। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার এসআই হিরেন্দ্রনাথ প্রামাণিক প্রথম আলো ডট কমকে বলেন, গতকাল রোববার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন তিনি। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমানুল্লাহ আমান, আবদুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি (এলডিপি) কর্নেল (অব.) অলি আহমেদ প্রমুখ।