ফখরুলের ওপর হামলার নিন্দা সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘লক্ষ্মীপুরের ঘটনা অনভিপ্রেত। এটা খুবই নিন্দনীয় বিষয়, অবিলম্বে এই বিষয়টি আইনের মধ্যে আনা উচিত। বিরোধী দল হলেও তাদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের।’আজ বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রতিক্রিয়ায় সুরঞ্জিত এসব কথা বলেন বলে একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়।হামলার সময় স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মনে করেন সুরঞ্জিত।