ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা পূর্বপরিকল্পিত ও সাজানো নাটক বলে সরকারি দলের মন্তব্যকে নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি এ হামলার নিন্দা জানান। আজ বুধবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।গত সোমবার লক্ষ্মীপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ রাজধানীতে এ বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।নজরুল ইসলাম খান বলেন, প্রধান বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের ওপর হামলার পরও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। তিনি এ হামলায় দায়ীদের শাস্তি দাবি করেন।বিএনপি এ হামলার জন্য আওয়ামী লীগের নেতা ও লক্ষ্মীপুর সদর পৌরসভার মেয়র আবু তাহেরকে দায়ী করেছে। এর প্রতিবাদে আজ এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।কর্মসূচির অংশ হিসেবে দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়। ইউএনবি।