ফখরুলের জামিন ও রিমান্ড আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম এ আদেশ দেন। ফখরুল ইসলামকে মতিঝিল ও সূত্রাপুর থানার বিস্ফোরক দ্রব্য আইন এবং গাড়ি ভাঙচুরের মামলায় ৩ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে আদালতে হাজির করে ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত তাঁর উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। কিন্তু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন না করায় আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন। একই সঙ্গে তাঁর পক্ষে করা জামিন আবেদনও নাকচ করে দেন। ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমেদ। সঙ্গে ছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে আবদুল্লাহ আবু রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে উভয় আবেদন নাকচ করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।