ফখরুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন আজ সোমবার এ আদেশ দেন।পল্টন ও শেরেবাংলা নগর থানায় করা দুটি মামলায় গত মঙ্গলবার মির্জা ফখরুলের জামিনের আবেদন করা হয়েছিল। ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা রাজপথ অবরোধে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় ৩৭টি মামলা হয়। সব মামলায় ফখরুল ইসলামকে আসামি দেখানো হয়েছে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানায় করা দুটি মামলায় ১১ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে দুটি মামলার কোনোটিতেই রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।