ফখরুলের জামিন শুনানি ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর ২৪ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।পল্টন ও শেরেবাংলা নগর থানায় এ অভিযোগে করা দুটি মামলায় আজ মঙ্গলবার তাঁর জামিনের আবেদন করা হয়। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন শুনানির এ তারিখ ধার্য করেন।গত রোববার বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা রাজপথ অবরোধে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় ৩৭টি মামলা হয়। সব কয়েকটি মামলাতেই ফখরুল ইসলামকে আসামি দেখানো হয়েছে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানায় করা দুটি মামলায় ১১ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে দুটি মামলার কোনোটিতেই রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি। পরে তাঁকে সন্ধ্যা ছয়টার দিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।