ফখরুলের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে আজ রোববার সন্ধ্যা থেকে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। আজ বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান এ ঘোষণা দেন।রাজধানীর পল্টন, রমনা ও শাহজাহানপুর থানার পৃথক সাতটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর পরই রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গ্রেপ্তার করা নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৯ এপ্রিল, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি।এর পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের হরতাল ডাকল ঠাকুরগাঁও জেলা বিএনপি।