ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে।প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে তাঁর দেওয়ায় মামলাটি করা হয়েছে।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান বাদী হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে এ মামলা করেন। একই সঙ্গে এ মামলায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেলকে আসামি করা হয়েছে। ওয়াছেল আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে জানান, তাঁকেসহ আমিনীকে এ মামলায় আসামি করা হয়েছে বলে তিনি জেনেছেন। ২৬ এপ্রিল এ মামলায় তাঁদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।