ফজলুল হক হত্যা মামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকার ব্যবসায়ী ফজলুল হক হত্যা মামলায় মোহাম্মদ সবুজ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিবি পুলিশ জানায়, সবুজের কাছ থেকে ৫০ হাজার টাকা, একটি মুঠোফোন, আংটি ও হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গত ২৮ জুলাই দুর্বৃত্তরা গুলশানে নিজ বাসায় ব্যবসায়ী ফজলুল হককে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে।